অস্ট্রেলিয়ার ব্যান্ডের সঙ্গে গানে ফিরলেন রনিম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ০৫:৪২ পিএম

২০০৬ সালে মাইলসের 'জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন' গানটি লেখার পর গীতিকার রনিম অন্যান্য ব্যান্ড ও শিল্পীর জন্য গান লেখা ছেড়ে দেন। দীর্ঘ বিরতির পর বাংলাদেশের গণ্ডি পেরিয়ে রনিম আন্তর্জাতিকভাবে গান লেখার মাধ্যমে সংগীত জগতে ফিরে এলেন।

অস্ট্রেলিয়ার বাংলা ব্যান্ড আততায়ী'র ‘অফিশিয়াল লিরিসিস্ট’ হিসেবে যুক্ত হলেন বাংলাদেশের গীতিকার রনিম। এক কথায়, আততায়ী'র সকল গান শুধুমাত্র রনিম'ই লিখবেন। ইতিমধ্যে ১টি বাংলা ও ১টি ইংরেজি গানের রেকর্ডিং কাজ শুরু হয়ে গেছে। এর পাশাপাশি আরও ২টি বাংলা গানের মিউজিক প্রস্তুতি চলছে।

এ প্রসঙ্গে রনিম জানালেন, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বাইরের ব্যান্ডের সঙ্গে কাজ করার মধ্য দিয়ে সংগীত জগতে ফিরে আসাটা অবশ্যই একটি ব্যতিক্রমী ঘটনা আমাদের ইন্ডাস্ট্রিতে।

বাংলাদেশেও কাজ শুরুর বিষয়ে রনিম জানালেন, বিদেশের ব্যান্ডের সঙ্গে কাজ করার পাশাপাশি আমি আমার দেশের প্রমিনেন্ট ব্যান্ড ও শিল্পীদের সঙ্গেও কাজ করব এখন থেকে ইনশা আল্লাহ। সেই সঙ্গে গান গাইতে পারে এমন নতুন ছেলে-মেয়েদেরও আমার লেখা ও সুরে গান গাওয়ার সুযোগ করে দেয়ার পরিকল্পনা করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত