ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পেশায় অবদানের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী ইনস্টিটিউট চার্টার্ড গ্লোবাল ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট (সিজিআইএ) থেকে ফেলোশিপ পেয়েছেন।
গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমানের ই-মেইল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সিজিআইএ’র প্রধান কার্যালয় অবস্থিত। সিজিআইএ ইনস্টিটিউট অর্থ ও বিনিয়োগ পরিচালনার শিল্পে নৈতিক বিনিয়োগ অনুশীলনে আন্তর্জাতিক মান নির্ধারণ করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য সিস্টেম বিভাগের অধ্যাপক নিজামী এক দশক ধরে এসইসির কমিশনের দায়িত্ব পালন করছেন।
এসইসির প্রতিনিধি হিসেবে এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক করপোরেশনের উপদেষ্টা গ্রুপের সদস্য হিসেবে আছেন তিনি। এছাড়া তিনি ২০১৮ সালের অক্টোবর থেকে বিআইসিএমের পরিচালকের দায়িত্ব পালন করছেন।
