মুজিববর্ষ উদযাপন এবং বছরটিকে স্মরণীয় করে রাখতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওরপাড়ে এক লাখ হিজল-করচ গাছের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সহযোগিতায় এবং জেলা প্রশাসনের আয়োজনে উপজেলার টাঙ্গুয়ার হাওরপাড়ে মাহমুদপুর শিববাড়ী এলাকায় হিজল-করচ চারা রোপণের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ।
মুজিববর্ষে লক্ষাধিক হিজল-করচ রোপণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পীযূষ পুরকায়স্থ, শ্রীপুর দক্ষিণ ইউপির চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনির আহমদ, সাধারণ সম্পাদক আহমদ কবির প্রমুখ।
