বিজিএমইএর ব্যাখ্যা

পোশাক খাতে ‘বহু সুবিধা’ দেওয়ার তথ্য সঠিক নয়

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ১২:২০ এএম

‘বহু সুবিধার পরও রপ্তানি বাড়ছে না পোশাক খাতে’ শিরোনামে গত মঙ্গলবার দেশ রূপান্তর বাণিজ্য পাতায় প্রকাশিত সংবাদের ব্যাখ্যায় বিজিএমইএ বলেছে, বেসরকারি খাতে সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টিকারী ও সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী পোশাক শিল্প খাত বর্তমানে স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন কারণে ক্রান্তিকাল অতিক্রম করছে। এ অবস্থায় বিজিএমইএ কর্র্তৃপক্ষ শিল্পের প্রতিযোগী সক্ষমতা ধরে রাখার জন্য নীতি সহায়তার জন্য সরকারের কাছে অনুরোধ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলোÑ প্রতি ডলার বিনিময় হারে অতিরিক্ত ৫ টাকা প্রদান, ১ শতাংশ বিশেষ প্রণোদনা পাওয়ার শর্ত রহিত করা ও প্রণোদনার ওপর ধার্য কর প্রত্যাহার করা। বিজিএমইএ’র এই সুপারিশগুলোর কোনোটাই এখনো চূড়ান্তভাবে বিবেচিত হয়নি। তাই পোশাক শিল্পকে বহু প্রণোদনা দেওয়া হয়েছে, তা বলা যাবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত