বিশ্ব ইজতেমায় হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ১২:৩১ এএম

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে প্রতিবারের মতো এবারও লাখো মুসল্লি­র স্বাস্থ্যসেবা দিতে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান, ডায়াবেটিস পরীক্ষা ও ‘রুহ আফজা’ পান করানোর ব্যবস্থা গ্রহণ করেছে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ। গতকাল টঙ্গি বিশ্ব ইজতেমা ময়দানে যৌথভাবে হামদর্দ ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন  ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী গোলাম রহমানের সভাপতিত্বে ওই ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধর্ম সচিব নুরুল ইসলাম, হামদর্দের চিফ মোতাওয়াল্লি­ ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়া এবং ইসলামিক ফাউন্ডেশনের ডিজি আবদুল হামিদ জমাদার। সম্মানিত অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত