মকরের সম্পদ হারানোর আশঙ্কা আছে, কর্মক্ষেত্রে ঝগড়া হতে পারে কুম্ভর

আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ১০:০৫ এএম

মেষ: ব্যবসা ও ভ্রমণে অতৃপ্তি যোগ। স্বার্থপর আত্মীয়র জন্য বর্তমান বাসায় অশান্তি। কাজে কিছুটা বাধাগ্রস্ত।

বৃষ: শত্রুতার জন্য কাজে বাধা। আয় আছে, তবে তৃপ্তিদায়ক নয়। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকবে।

মিথুন: স্বামী-স্ত্রী উভয়ের শারীরিক পীড়া ও ব্যয় বৃদ্ধি। স্ত্রীর আয় ও সম্মান বৃদ্ধি হবে। ভ্রমণ শেষ পর্যন্ত বাতিল হবে।

কর্কট: কাজে অশান্তি যোগ। রাজনীতিবিদ হলে জেলে বন্দী যোগ। মহিলাদের থেকে দূরে থাকুন।

সিংহ: কাজে অতৃপ্তি ও উন্নতি না থাকলেও হঠাৎ অর্থ প্রাপ্তি যোগ আছে। আত্মীয়র জন্য ঋণ করতে হবে। সন্তানের স্বাস্থ্যের জন্য অতৃপ্তি বাড়বে।

কন্যা: চাকরির ক্ষেত্রে হঠাৎ অতৃপ্তি দেখা দেবে। বন্ধুর জন্য উপার্জনে গতি যাবে। প্রেমে দ্বন্দ্ব দেখা দিতে পারে।

তুলা: সংসারে ঝামেলা এড়িয়ে চলুন। দূর ভ্রমণ বাতিল হবে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বাড়বে।

বৃশ্চিক: রোগে আয়ু ক্ষয় হবে। হঠাৎ আয় বাড়বে। প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্ব এড়িয়ে চলুন।

ধনু: স্বামী-স্ত্রী উভয়ের শারীরিক পীড়ায় মনে কষ্ট বাড়বে। তবে কর্মে সম্মান বৃদ্ধির যোগ আছে। আয় বাড়বে ও সংসারে শান্তি বজায় থাকবে।

মকর: পেটের ও যৌনরোগে অশান্তি বাড়বে। ব্যয় বৃদ্ধি হবে। সম্পদ হারানোর আশঙ্কা আছে।

কুম্ভ: কর্মক্ষেত্রে ঝগড়া হতে পারে। আশা পূরণ হবে। তবে ব্যয় বাড়বে।

মীন: ব্যবসায় নতুন গতি পাবে। লাভ ও সঞ্চয় বাড়বে। মায়ের অসুখ নিয়ে দুশ্চিন্তা বাড়বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত