গার্মেন্টস এক্সেসরিজ ও পণ্যমেলা বুধবার

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ১২:১২ এএম

তৈরি পোশাক খাতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম বা গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যের পোশাক প্রস্তুতকারকদের কাছে তুলে ধরতে দশমবারের মতো গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং এক্সপজিশন (গ্যাপেক্সপো)-২০২০ শুরু হচ্ছে আগামী বুধবার। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত চার দিনব্যাপী এ আয়োজন চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।

এবারের আয়োজনে ২০ দেশের ২৭০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। দেশগুলো হলোÑ বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনিশেয়া, সিঙ্গাপুর, জার্মানি ও ইতালি। এতে দেশি-বিদেশি রিসোর্স পারসনরা প্রবন্ধ উপস্থাপন করবেন।

গার্মেন্টস ও গ্যাপেক্সপো প্রদর্শনীতে পোশাক খাতের সরঞ্জাম ও মোড়কীকরণ সামগ্রী তৈরির যন্ত্র, সেলাই মেশিন, এমব্রয়ডারি, ডাইং, প্রিন্টিং কাটিং, ক্যাড-ক্যাম, স্প্রেডিং যন্ত্র প্রদর্শন করবে প্রতিষ্ঠানগুলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত