ব্যাংকে মাতৃত্বকালীন ছুটি ৬ মাস দিতে হবে

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ১২:১২ এএম

সরকারি-বেসরকারি সব ব্যাংকের নারী কর্মীদের সরকারি বিধি মোতাবেক ছয় মাস মাতৃত্বকালীন ছুটি দিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ব্যাংকের সব পর্যায়ের নারী কর্মীরা ছয় মাস মাতৃত্বকালীন ছুটি পাবেন। চাকরিজীবনে একজন স্থায়ী বা অস্থায়ী কর্মী দুবার এই সুবিধা ভোগ করতে পারবেন।

এ সময়ে তাদের স্বাভাবিক বেতন-ভাতা দিতে হবে। ছুটির কারণে কারও বার্ষিক কর্মমূল্যায়নে অবনমন করা যাবে না।

২০১৩ সালেও বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা দিয়েছিল। এরপরও ব্যাংকগুলো মাতৃত্বকালীন ছুটির নির্দেশনাগুলো যথাযথভাবে পালন করছে না। এ কারণেই গত বৃহস্পতিবার নতুন করে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সরকারি কর্মজীবী নারীরা ২০১১ সালের ৯ জানুয়ারি থেকে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস পাচ্ছেন। আগে তারা ছুটি পেতেন চার মাস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত