ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে গণপদযাত্রা

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ০১:১৭ এএম

নারীর জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে ধর্ষণবিরোধী গণপদযাত্রা করেছে ‘যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থী জোট’।

গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে পদযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে রাজধানীর কুর্মিটোলায় গিয়ে শেষ হয়। পদযাত্রা শুরুর আগে রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়।

এ সময় যৌননিপীড়ন রোধে চার দফা দাবি তুলে ধরেন জোটের আহ্বায়ক শিবলী হাসান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত