বরিশালে এফএসআইবিএল এর আঞ্চলিক শাখার উদ্বোধন

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ০৫:৫৯ পিএম

বরিশালে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের (এফএসআইবিএল) শাখা স্থানান্তর এবং নতুন আঞ্চলিক শাখার উদ্বোধন করা হয়েছে।

রবিবার বেলা ১১টায় নগরীর ফলপট্টি এলাকার জাহান প্লাজায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী।

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও আঞ্চলিক কার্যালয়ের প্রধান মো. রেজাউল ইসলাম সহ বরিশালের বিভিন্ন শাখা ব্যবস্থাপক ও গ্রাহক-সুধীজনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া-মোনাজাতের মাধ্যমে স্থানান্তরিত শাখা এবং নতুন আঞ্চলিক শাখার উদ্বোধন করা হয়।

এর আগে ২০১০ সালে নগরীর হেমায়েত উদ্দিন রোডের একটি ভবনে ছোট পরিসরে এফএসআইবিএল’র কার্যক্রম শুরু হয়। কিন্তু গ্রাহক চাপের কারণে ছোট পরিসরে স্বাভাবিক কার্যক্রম চালাতে পারছিলেন না তারা। এ কারণে ফলপট্টির জাহান প্লাজায় বৃহৎ পরিসরে শাখা স্থানান্তর এবং নতুন আঞ্চলিক শাখার উদ্বোধন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত