ইয়ামাহা রাইডার্স ক্লাব (ওয়াইআরসি) ইয়ামাহা মোটরসাইকেল রাইডারদের নিয়ে গঠিত বাংলাদেশের সবচেয়ে সক্রিয় বাইকিং কমিউনিটি। যারা বিভিন্ন বাইকিং অ্যাক্টিভিটির সঙ্গে সচেতনতামূলক ও বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে।
সম্প্রতি ইয়ামাহা রাইডার্স ক্লাবের উদ্যোগে ও ইয়ামাহা বাংলাদেশের সহযোগিতায় অসহায় মানুষদের মধ্যে পোর্টেবল তাঁবু বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এ ধরনের তাঁবু সহজেই বহনযোগ্য যা তীব্র শীত থেকে বাঁচতে খুবই কার্যকরী।
১০ জানুয়ারি ঢাকার বিভিন্ন পয়েন্টে এই কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যদের সঙ্গে যোগ দেন ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্রিকেটার সাকিব আল হাসান, এসিআই মটরস এর নির্বাহী পরিচালক জনাব সুব্রত রঞ্জন দাস ও ইয়ামাহার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
