‘বিষ খেয়ে আত্মহত্যা’ করতে গিয়েছিলেন এই টেলি অভিনেত্রীর

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ০৯:০৮ এএম

বিগ বসের সৌজন্যে তাকে এখন প্রতিদিনই আমজনতার ড্রয়িং রুমে দেখতে পাওয়া যায়। শুধু বিগ বসই নয় হিন্দি টেলি সিরিয়ালের বেশ জনপ্রিয় মুখ তিনি। সোশ্যাল মিডিয়ায় তার ফ্যানও রয়েছে ভালোই। তিনিই কি না নিয়ে ফেলেছিলেন আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত। তিনি অভিনেত্রী রেশমি দেশাই।

সম্প্রতি ‘ছপাক’-এর প্রচারের জন্য দীপিকা, বিক্রান্ত ছাড়াও যাকে কেন্দ্র করে ফিল্মের গল্প, সেই লক্ষ্মী আগরওয়াল এসেছিলেন বিগ বসের ঘরে। সেখানেই লক্ষ্মীর জীবনের নানা স্ট্রাগলের কথা শুনতে শুনতে নিজের জীবনের নানা অজানা তথ্য মেলে ধরেন রেশমি।

মেয়ের জন্ম দিয়েছিলেন বলে তার মাকে শুনতে হচ্ছে গঞ্জনা। অন্যদিকে পাশে থাকার বদলে বাবাও মুখ ঘুরিয়ে নেন। চারদিকে চরম হতাশা, একাকিত্ব। বয়ঃসন্ধির সময়ে মেয়েটি নিয়ে ফেলেছিল এক চরম সিদ্ধান্ত। বিষ খেয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন তিনি।

রেশমি জানান, গরিব পরিবারে জন্মেছিলেন তিনি। পরিবারের সকলেই চেয়েছিলেন যাতে পুত্রসন্তান হয়। তাই রেশমির জন্মের পর অখুশি হয়েছিলেন সবাই। তার মাকে শুনতে হয়েছিল নানা গঞ্জনা। তার বাবাও তাদের সঙ্গে থাকতেন না।

নিজেকে ক্রমশ পরিবারের বোঝা মনে হতে থাকে রেশমির। এমন একটা পরিস্থিতিতে আর যুদ্ধ করতে না পেরে ওই চরম পথ বেছে নিয়েছিলেন তিনি। ভাগ্যক্রমে রেশমির এক কাকিমা সে সময় সেখানে উপস্থিত হওয়ায় তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান। সে যাত্রায় বেঁচে যান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত