তৈরি পোশাকশিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ হিসেবে কাজ করা গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পেও ১ শতাংশ হারে প্রণোদনা দাবি করেছেন উদ্যোক্তারা। তাদের দাবি, পোশাকশিল্পের বিদ্যমান সংকটের কারণে এক্সেসরিজ শিল্পেও নেতিবাচক প্রভাব পড়েছে। তাই এই প্রণোদনা এখন তাদের প্রয়োজন।
গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) উপদেষ্টা রাফিজ আলম চৌধুরী এ দাবি করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ বুধবার থেকে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) পোশাকশিল্প পণ্যের চারটি আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
