চন্ডিকা হাথুরুসিংহের চাকরি থেকে বরখাস্ত হয়েছেন অনেক আগেই। তার জায়গায় শ্রীলঙ্কার নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মিকি আর্থার। কিন্তু চুক্তি বাতিলের আনুষ্ঠানিকতা বাকি ছিল। সেটাই গতকাল শেষ করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। বোর্ডের সিইও অ্যাশলে ডি সিলভা বলেছেন, ‘শুক্রবার শেষ নির্বাহী কমিটির বৈঠকে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আমি মনে করে বলতে পারছি না কবে থেকে তার বেতন বন্ধ করা হয়েছিল। যতদূর সম্ভব এটা গত বছরের অক্টোবর হবে।’
×
