মেষ : ব্যবসায় সম্মান ও অর্থ বৃদ্ধি যোগ আছে। শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য বিদেশ গমন। অর্থ সঞ্চয়ের পরিবেশ আসবে।
বৃষ : শিক্ষার্থীদের বিদেশ গমনের ছাড়পত্র প্রাপ্তি। মায়ের শরীর পীড়া যোগ এবং স্ত্রীর শরীরও ভালো যাবে না। আয় ভালো নয়।
মিথুন : স্বামী-স্ত্রী উভয়ের স্বাস্থ্য ভালো যাবে না। প্রকাশ্যে শত্রুরা কাজে ব্যয় বাড়াতে চেষ্টা করবে। ভ্রমণ শুভ নয়।
কর্কট : কাজের বাধা দূর হবে। দাম্পত্য কলহ থাকবে। আয় বাড়লেও রোগ ভোগ যোগ আছে।
সিংহ : স্বাস্থ্য ভালো থাকবে না। সংসারে শান্তি থাকবে। তবে স্ত্রীর জন্য ব্যয় বাড়বে।
কন্যা : কর্মক্ষেত্রে অতৃপ্তি থাকলেও ব্যবসায় অর্থ বিনিয়োগ হবে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না। অবৈধ প্রেমে ঝামেলা হতে পারে।
তুলা : কর্মে শুভ ফল ভালো হবে। প্রেমে দ্ব›দ্ব দেখা দেবে। অর্থ সঞ্চয় হবে।
বৃশ্চিক : চাকরিতে সম্মান বৃদ্ধি হবে। ব্যবসা বাড়বে, তবে স্বাস্থ্য ভালো থাকবে না। বন্ধুর সঙ্গে দ্ব›দ্ব লাগবে। তবুও সংসারে শান্তি থাকবে।
ধনু : স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। চাকরি ও ব্যবসায় আয় বাড়বে। কিন্তু আত্মীয়র সঙ্গে দ্ব›দ্ব থাকবে।
মকর : কাজে আগ্রহ বাড়বে। তবে মনে অলসতা দেখা দিতে পারে। ব্যবসায় পুঁজি বিনিয়োগ হতে পারে।
কুম্ভ : চাকরিক্ষেত্রে ঝামেলা বাধতে পারে। রোগের জন্য স্বামী-স্ত্রী উভয়ের বিদেশ গমন আছে। ব্যবসায় অর্থ বিনিয়োগের প্রয়োজন পড়বে।
মীন : কর্মক্ষেত্রে কাজে চাপ ও সম্মান বৃদ্ধি যোগ আছে। রোগে ভোগান্তি যোগ আছে। ব্যবসায় গতি পাবে।
