বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্ত বয়স্ক দুই আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন- মো. নাজমুল হাসান এবং রাতুল শিকদার জয়। এদের মধ্যে নাজমুল এ বছর এসএসসি পরীক্ষার্থী।
বুধবার বিকেলে বরগুনার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান তাদের জামিন মঞ্জুর করেন। এই মামলায় এখন পর্যন্ত পাঁচজন অপ্রাপ্ত বয়স্ক আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।
শিশু আদালতে দায়িত্বরত রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, এদিন অপ্রাপ্ত বয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করেছেন নিহত রিফাতের এক চাচা ও একমাত্র বোন। এ নিয়ে অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিরুদ্ধে পাঁচজন সাক্ষী দিলেন। পরবর্তী সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২১, ২২ এবং ২৩ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
এই মামলায় অপ্রাপ্ত বয়স্ক পাঁচ আসামির জামিন প্রসঙ্গে তিনি বলেন, আসামিরা বাইরে থাকায় বিচারকার্য প্রভাবিত হতে পারে।
