স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি রাশেদ মাকসুদ

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ১২:৩৫ এএম

স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও হিসেবে যোগ দিয়েছেন খন্দকার রাশেদ মাকসুদ। এর আগে এনআরবিসি ব্যাংকে এমডির দায়িত্ব পালন করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ফিন্যান্সে এমবিএ শেষে রাশেদ মাকসুদ ১৯৯২ সালে আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে পেশাজীবন শুরু করেন। ২৮ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি সিটি ব্যাংক এনএ বাংলাদেশে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি এই ব্যাংকের জাকার্তা কার্যালয়ের এমডি ও পরে বাংলাদেশে এমডি ও সিটি কান্ট্রি অফিসার হিসেবে যোগ দেন। রাশেদ মাকসুদ এমআইডিএএস ফিন্যান্সের পর্ষদের উপদেষ্টা ছিলেন। এ পর্যন্ত তিনি বিভিন্ন সেমিনার, কর্মশালা, প্রশিক্ষণে অংশ নিয়েছেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত