লক্ষ্মীপুরের রামগঞ্জের নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হোসেন রানার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে অনাস্থা দিয়েছেন ইউপির ৮ সদস্য।
গতকাল বৃহস্পতিবার ৮ ইউপি সদস্য লক্ষ্মীপুর জেলা প্রশাসক বরাবর লিখিত অনাস্থাপত্র দাখিল করে চেয়ারম্যান মোহাম্মদ হোসেন রানার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ আনেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া পত্রটি গ্রহণ করেন।
