দৌলতখানে ই-এডুকেশন

বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সেবার উদ্বোধন

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ০২:১৯ এএম

মেঘনার বিচ্ছিন্ন চর ভোলার দৌলতখানের মদনপুরে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে ই-এডুকেশন সেবা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলার দৌলতখান উপজেলার দুর্গম চর মদনপুরের চর পদ্মা মকবুল আহম্মেদ প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুলের সঙ্গে কথা বলেন সজীব ওয়াজেদ জয়। সাংসদ মুকুল বলেন, সজীব ওয়াজেদ জয় বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে ভিডিও কনফারেন্স করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা শিক্ষা কর্মকর্তা জাকিরুল হক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত