ঢামেকের সাবেক স্টোর কিপারের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ০২:৩৭ এএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সাবেক রেকর্ড কিপার ও টিকিট কাউন্টারের ইনচার্জ আজিজুল হক ভূঁইয়ার বিরুদ্ধে ৩০ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের মামলায় গতকাল বৃহস্পতিবার অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই দিন ৭২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যমুনা ব্যাংক আগ্রাবাদ শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দেওয়া হয়। কমিশনের নিয়মিত বৈঠক শেষে এই অনুমোদান দেওয়া হয় বলে দুদকের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত