বঙ্গবন্ধু গোল্ডকাপে গতকাল ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বুরুন্ডি। ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও বুরুন্ডি ৩-১ গোলে হারিয়েছে সিশেলসকে। আগের ম্যাচে মরিশাসকে ৪-১ গোলে হারানো বুরুন্ডি টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে উঠল। আফ্রিকার দেশটি সেমিফাইনালে খেলবে আজ বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে জয়ী দলের সঙ্গে।
×
