ছাদ থেকে পড়ে কলেজছাত্রী নিহত

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ০৩:০৪ এএম

ছাতক পৌর শহরে ছরেরবন্দ এলাকায় ছাদ থেকে পা ফসকে পড়ে রিয়া বেগম (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিজাম উদ্দিনের মেয়ে রিয়া ছাতক ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়তেন।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে বাসার ছাদে পায়চারি করছিলেন রিয়া। এক সময় পা ফসকে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাজীব চক্রবর্তী জানান, রিয়া মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত