নকশিকাঁথা ট্রেনের ইঞ্জিন ও লাগেজ ভ্যান লাইনচ্যুত

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ১১:৩৭ পিএম

ঝিনাইদহের কোটচাঁদপুরে গোয়ালন্দ থেকে খুলনাগামী নকশিকাঁথা ট্রেন লাইনচ্যুত হয়েছে। রোববার রাত সোয়া ৮টার দিকে কোটচাঁদপুরের সাফদারপুর রেল স্টেশন এলাকায় এ  ঘটনা ঘটে।

তবে কেউ হতাহত হয়নি।

রেলওয়ে পশ্চিম জোনের পাকশি রেলওয়ের কন্ট্রোলার নুরুল ইসলাম জানান, রাত সোয়া ৮টার দিকে গোয়ালন্দ থেকে খুলনাগামী নকশিকাঁথা ট্রেনটি সাফদারপুর স্টেশন এলাকায় পৌঁছালে ইঞ্জিন ও লাগেজ ভ্যানের চাকা লাই চ্যুত হয়ে যায়। এতে খুলনা থেকে রাজশাহী-ঢাকাগামী সব ট্রেন চলাচল বন্ধ হয়ে রয়েছে।

তিনি আরো জানান, ঈশ্বরদি থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের জন্য। তবে কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা নিশ্চিত করে জানানে পারেননি।

ট্রেনে থাকা যাত্রীরা অভিযোগ করেছেন, সাফদারপুর স্টেশনের কর্মকর্তাদের অবহেলার কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত