জরিমানা ছাড়া ৩০ জুন পর্যন্ত যানবাহনের মূল কর বা ফি জমা দিয়ে কাগজপত্র হালনাগাদ করার সুযোগ দিয়েছে সরকার। সোমবার এ-সংক্রান্ত সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়, গাড়ির কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্সের জরিমানা ব্যতীত মূল কর বা ফি জমা দিয়ে গাড়ির কাগজপত্র আগামী ৩০ জুন পর্যন্ত হালনাগাদ করা যাবে।
এ সময়ের পর জরিমানা ছাড়া আর সুযোগ দেওয়া হবে না বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
শাস্তির মাত্রা বাড়িয়ে প্রণীত নতুন সড়ক পরিবহন আইন গত বছরের শেষ দিকে সরকার কার্যকর করার পর কয়েকটি ধারা নিয়ে আপত্তি তুলে ধর্মঘটে যায় পরিবহন মালিক-শ্রমিকরা।
