দলবদ্ধ ধর্ষণ থেকে কিশোরীকে বাঁচালেন দোকানি

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ০৮:২৪ পিএম

রংপুরের পীরগাছায় প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে দলবদ্ধ ধর্ষণ থেকে রক্ষা পেয়েছে এক কিশোরী (১৪)। শুক্রবার রাত ১২টার দিকে কে দোকানির মাধ্যমে ৯৯৯ এ ফোন পেয়ে ওই তরুণীকে উদ্ধার করে পীরগাছা থানা পুলিশ। পরে তরুণীকে রংপুরের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়। 

ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে উপজেলার ঝিনিয়া গ্রামে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ঢাকার সাভারের ওই কিশোরীর (১৪) সঙ্গে পীরগাছা উপজেলার ঝিনিয়া গ্রামের জনৈক মামুন নামে যুবকের সঙ্গে মোবাইলে পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার দিন শুক্রবার ওই কিশোরীকে মামুন বিয়ের প্রলোভন দেখিয়ে পীরগাছায় ডেকে আনে।

পরে রাত সাড়ে ১১টার দিকে প্রেমিক মামুন ও তার বন্ধুরা মিলে তাকে ঝিনিয়া গ্রামের একটি বিলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই কিশোরী কৌশলে তাদের হাত থেকে ছুটে গিয়ে একটি দোকানে আশ্রয় নেন। ওই দোকানি ৯৯৯ নাম্বারে ফোন করলে পীরগাছা পুলিশ তাকে উদ্ধার করে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায়।

পীরগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, উদ্ধার কিশোরী সাভারের হেমায়েতপুরে ঝিয়ের কাজ করত। সে শুধু প্রেমিকের নাম মামুন বলতে পেরেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত