কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মেডিকেল টেকনোলজি ও নাসিং কোর্স বন্ধসহ ৫ দফা দাবি জানিয়েছে বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
সংগঠনটির সভাপতি মো. শফিকুল ইসলাম বলেন, ১৯৬২ সাল থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় কোর্স দুটি পরিচালনা করে আসছে। অন্যদিকে হঠাৎ করে ২০০৬ সালে কারিগরি শিক্ষা বোর্ড কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করেই কোর্স দুটো চালু করেছে, যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সাংঘর্ষিক।
মানববন্ধনে বক্তব্য দেন মেডিকেল টেকনোলজিস্ট নেতা আলমাছ আলী খান, জহিরুল ইসলাম, শাহ আলম খান পারভেজ, বিপ্লবুজ্জামান, সেলিম মোল্লা, সিরাজুল ইসলাম প্রমুখ।
