অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

কোয়ার্টারে বাংলাদেশের প্রতিপক্ষ দ. আফ্রিকা

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ০২:৪৮ এএম

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার লিগের কোয়ার্টার ফাইনাল লাইনআপ নিশ্চিত হয়েছে। বাংলাদেশ গ্রুপ ‘সি’-এর চ্যাম্পিয়ন হিসেবে পা রাখে কোয়ার্টারে। শনিবার নিশ্চিত হয়েছে বাংলাদেশের প্রতিপক্ষও, স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বৃষ্টি আইনে ২৩ রানে জয় পায় স্বাগতিকরা। তাই গ্রুপ রানার্সআপ হয় প্রোটিয়ারা। আফগানিস্তান হয়েছে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন।

আগামীকাল ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে শুরু হবে মূল পর্বের কোয়ার্টার ফাইনাল। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ম্যাচটি হবে ৩০ জানুয়ারি। সেই ম্যাচে জিতলে বাংলাদেশ সেমিতে প্রতিপক্ষ হিসেবে পাবে উইন্ডিজ অথবা নিউজিল্যান্ডকে। শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মতো দল এবার মূল পর্বে নেই। তারা নেমে গেছে প্লেট চ্যাম্পিয়নশিপে। ‘এ’ গ্রুপের দুই সেরা ভারত ও নিউজিল্যান্ডের সঙ্গে পড়েছিল শ্রীলঙ্কা। তারা হয়

তৃতীয়। ‘বি’ গ্রুপটি তুলনামূলক কঠিনই ছিল। উইন্ডিজ, অস্ট্রেলিয়ার সঙ্গে ছিল ইংল্যান্ড আর নাইজেরিয়া। তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় উইন্ডিজ। দ্বিতীয় অস্ট্রেলিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত