উত্ত্যক্তের প্রতিবাদ করায় তরুণকে কুপিয়ে জখম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ১০:৪৫ পিএম

পটুয়াখালীর দুমকি উপজেলায় কলেজছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় রিয়াদুল ইসলাম সোহেল (২৪) নামে এক তরুণকে পিটিয়ে জখম করেছে বখাটেরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার হাসপাতাল সড়কে এ ঘটনা ঘটে।

আহত রিয়াদের অভিযোগ, গত সোমবার সকালে জলিশা টিঅ্যান্ডটি সেতুর ওপর দাঁড়িয়ে আসাদ, শুভ ও অপুসহ চার-পাঁচ যুবক দুমকি জনতা কলেজগামী এক ছাত্রীর পথ আটকে তাকে উত্ত্যক্ত করছিল। এ সময় পথচারী রিয়াদ এগিয়ে গিয়ে ওই ছাত্রীকে রক্ষা করেন। গতকাল সকালে হাসপাতাল সড়ক দিয়ে যাওয়ার সময় বখাটেরা তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ ব্যাপারে আহত রিয়াদ বাদী হয়ে আসাদ (২০), শুভ (২০) অপু (২০) নামে তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

দুমকি থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর হোসেন অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত