ঢাকায় ডায়রিয়া ও পুষ্টিবিষয়ক এশীয় সম্মেলন শুরু

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ০৩:৫৬ এএম

ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ডায়রিয়া ও পুষ্টিবিষয়ক পঞ্চদশ এশীয় সম্মেলন (অ্যাসকড)। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এ সম্মেলনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সম্মেলনে ১৮ দেশের ৪৫০ জন গবেষক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, চিকিৎসক, নীতিনির্ধারক এবং জনস্বাস্থ্য উন্নয়নকর্মীরা অংশ নিচ্ছেন। তারা নতুন গবেষণা এবং কীভাবে এসব গবেষণালব্ধ ফলাফল কাজে পরিণত করে আলোচ্য জনস্বাস্থ্য সমস্যা মোকাবিলা করা যায় সে সম্পর্ক আলোচনা করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত