ভোলা গ্যাস ক্ষেত্রের অনুসন্ধান ও উত্তোলনের জন্য রাশিয়ার কোম্পানি গ্যাজপ্রমের সঙ্গে বিনা টেন্ডারে সমঝোতা স্মারক সই করায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে খালেকুজ্জামান প্রশ্ন রাখেন, একটি কূপ খনন করতে বাপেক্সের যেখানে ৭০ কোটি টাকা লাগে সেখানে শতাধিক কোটি টাকা দিয়ে কেন গ্যাজপ্রমকে কূপ খননের দায়িত্ব দেওয়া হবে? এছাড়া আইন অনুযায়ী আন্তর্জাতিক কোনো কোম্পানিকে গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও উত্তোলনের দায়িত্ব দিতে হলে আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করতে হয়। কিন্তু এ ক্ষেত্রে টেন্ডার ছাড়াই গ্যাজপ্রমকে ভোলা গ্যাসক্ষেত্রে অনুসন্ধান-উত্তোলনের দায়িত্ব দেওয়া হয়েছে দায়মুক্তি আইনের মাধ্যমে।
