ঔষধি গুণাবলি ছাড়াও নিমপাতা রূপচর্চায় ব্যবহার হয়। অনেক প্রসাধনীতে নিমপাতার রস ব্যবহার করা হয়। ব্রণ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে পাতা ও রস বেশ উপকারী। নিমপাতা দিয়ে অনেক ধরনের ফেসপ্যাক তৈরি করা যায়।
১. কয়েকটি নিমের পাতা, অল্প হলুদের গুঁড়ো এবং ঠাণ্ডাতরল দুধ দিয়ে পেস্ট তৈরি করে ত্বকে লাগিয়ে মাসাজ করুন। ১৫ মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে নিন। নিম ও হলুদ ত্বকের সংক্রমণ এবং ব্যাকটেরিয়া দূর করে। এ ছাড়া তৈলাক্ততা এবং ব্রণের প্রকোপ কমায়।
২. নিমপাতার পাউডার, গোলাপজল এবং লেবুর রস একত্রে মিশিয়ে ২০ মিনিট ত্বকে লাগিয়ে শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দুদিন ব্যবহার করলে ব্রণ দূর হবে।
৩. নিমপাতা সিদ্ধ করে পেস্ট করে মুখে লাগিয়ে ১০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বকে কোনো দাগ থাকবে না।
৪. নিম পাউডারের সঙ্গে তরল দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিন। মুখ ও ঘাড়ে লাগান। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের উজ্জ্বলতা বাড়বে।
৫. শীতে যাদের ত্বক শুষ্ক হয়ে যায়, এই প্যাকটি তাদের জন্য অনেক কার্যকর। ১ চা চামচ বেসন, ১ চামচ টকদইয়ের সঙ্গে নিম পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এই প্যাক মুখে ও ঘাড়ে ভালো করে লাগান। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ব্রণের দাগ দূর করবে।