টুঙ্গিপাড়ায় তাজুল

আতিক ও তাপসকে নিয়েই তিলোত্তমা ঢাকা নগরী চাই

আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ০১:৩০ এএম

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার সরকারের উন্নয়নের লক্ষ্যে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক ও আতিকুল ইসলাম ঢাকা সিটির যথেষ্ট উন্নয়ন করেছেন। দক্ষিণেও যথেষ্ট উন্নয়ন হয়েছে। এ কারণে আমরা অবশ্যই আশা করতে পারি ঢাকার দুই সিটিতেই আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা জয়লাভ করবেন। আতিকুল ইসলাম ও ব্যারিস্টার তাপস জয়লাভ করলে ঢাকা শহরের মানুষের আশা-আকাক্সক্ষা পূরণ হবে। তাদের নিয়েই আমি শেখ হাসিনার নির্দেশক্রমে ঢাকা নগরীকে তিলোত্তমা নগরীতে পরিণত করতে চাই। গতকাল বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত