জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মেয়রপ্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল। তিনি বলেছেন, ‘ক্ষমতাসীনরা জনগণের মধ্যে ভীতি সঞ্চার করেছে। এ জন্য সাধারণ মানুষ ভোটকেন্দ্রে যায়নি।’
গতকাল শনিবার বিকেলে প্রাথমিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে ডা. রুবেল এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘বিভিন্ন কেন্দ্রে কাস্তে মার্কার কর্মীদের ভোটদানে বাধা দেওয়া হয়েছে।’
