রাজধানীর কদমতলার খালে নিখোঁজ হওয়া শিশু আরশাদুলের (৫) লাশ সোমবার সকালে উদ্ধার করা হয়েছে। শিশুটি প্রায় ১৮ ঘণ্টা আগে খালে পড়ে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কর্তব্যরত কর্মকর্তা এরশাদ হোসেন সংবাদ সংস্থাকে জানান, রবিবার বিকেল ৩টার দিকে খালে পড়ে গিয়ে নিখোঁজ হয় আরশাদুল। খবর পেয়ে ৩ জন ডুবুরি ঘটনাস্থলে মধ্যরাত পর্যন্ত তল্লাশি চালিয়েও শিশুটিকে খুঁজে পায়নি।
সোমবার সকালে আবারও তল্লাশি শুরু করলে ৯টার দিকে শিশু আরশাদুলের মরদেহ পাওয়া যায় বলেও জানান তিনি।
এ দিকে দুদিন আগে কদমতলী থানাধীন মেরাজনগরে ডিএনডি খালে পড়ে যাওয়া ৬ বছরের শিশু আশামনির সন্ধান এখনও পাওয়া যায়নি।
