একসঙ্গে এগিয়ে যাবে বাংলাদেশ-ভারত বস্ত্র খাত

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৩ এএম

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও ভারতের বস্ত্র খাত একসঙ্গে এগিয়ে যাবে।

গতকাল বুধবার রাজধানীর লেক শোর হোটেলে ‘ইন্ডিয়া-বাংলাদেশ টেক্সটাইল ইন্ডাস্ট্রি ফোরামের (আইবিটিআইএফ) সভায় এ কথা বলেন তিনি।

বাংলাদশ-ভারত বস্ত্র খাত সম্প্রসারণ ও রপ্তানি বাড়াতে প্রথমবারের মতো দুই দিনব্যাপী এ সভার আয়োজন করে। মন্ত্রী বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের বস্ত্র খাত আরও সম্প্রসারিত হবে। এ খাতে থাকা প্রতিবন্ধকতাগুলো আলোচনার মাধ্যমে দূর করা হবে। শুল্ক ও অশুল্ক বাধা দূর করতে আলোচনা সাপেক্ষে পদক্ষেপ নেওয়া হবে।

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, পারস্পারিক সহযোগিতার মাধ্যমে বস্ত্র খাতের সম্ভাবনা উন্মোচনের চেষ্টা করব।  দুদিনের আলোচনার মাধ্যমে ‘ইন্ডিয়া-বাংলাদেশ টেক্সটাইল ফোরাম’ কিছু বিষয়ে একমত হয়েছে। এটি বস্ত্র খাতের টেকসই উন্নয়নে তথ্য ঘাটতি দূর করতে সহায়তা করবে।

তিনি বলেন, এই ফোরাম বিনিয়োগ সম্ভাবনা ও বাণিজ্য সহযোগিতার বিষয়ে দুই দেশে খাতটির ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে।

ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস বলেন, ভারত বাংলাদেশকে বেশি অগ্রাধিকার দেয়। বস্ত্র ও পাট খাত উন্নয়নে দুই দেশ একসঙ্গে কাজ করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সহসভাপতি সিদ্দিকুর রহমান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া, ভারতের বস্ত্র মন্ত্রণালয়ের সচিব রবি কাপুর, জুট ডাইভারসিফিকেশন অ্যান্ড প্রমোশন সেন্টারের (জেডিপিসি) নির্বাহী পরিচালক মোহাম্মদ আবুল কালাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত