২০২০-২১ মেয়াদে বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন মনোনীত হয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক প্রেসিডেন্ট আবুল কসেম খান। এর আগে চেয়ারপারসন ছিলেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) প্রেসিডেন্ট মাহবুবুল আলম।
আবুল কাসেম খান বর্তমানে এ কে খান অ্যান্ড কোম্পানির পরিচালক ও এ কে খান টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিল্ডের ট্রাস্টি বোর্ডের নতুন সদস্য মনোনীত হয়েছেন বিল্ডের সাবেক চেয়ারপারসন আসিফ ইব্রাহীম ও সিসিসিআইর পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর।
বিল্ডের ট্রাস্টি বোর্ডের অন্য সদস্যরা হলেন ডিসিসিআইর প্রেসিডেন্ট শামস মাহমুদ, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) প্রেসিডেন্ট নিহাদ কবির, সিসিসিআইর প্রেসিডেন্ট মাহবুবুল আলম, এমসিসিআইর মহাসচিব ফারুক আহমদ, ডিসিসিআইর সচিব জয়নাল আবেদীন ও সিসিসিআইর সচিব মোহাম্মদ ফারুক। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন বিল্ডের বর্তমান প্রধান নির্বাহী ফেরদৌস আরা বেগম। বিজ্ঞপ্তি
