মেহবুবা-ওমরের বিরুদ্ধে কঠোর আইন, বাড়ল আটকাবস্থা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫৮ পিএম

এবার ভারতের কঠোর জননিরাপত্তা আইনে (পিএসএ) গ্রেপ্তার দেখানো হলো কাশ্মীরের দুই সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহকে।

এর আগে কাশ্মীরের আরেক সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে এই আইনে গ্রেপ্তার দেখানো হয়। তিনিই ছিলেন দেশটিতে প্রথম কোনো রাজনৈতিক নেতা, যার বিরুদ্ধে পিএসএ প্রয়োগ হয়। তিনি ওমর আবদুল্লাহর বাবা।

গত বছরের আগস্টের শুরুতে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের সময় এই তিন কাশ্মীরি নেতাকে আটক করা হয়। ফারুক আবদুল্লাহ ভারতের লোকসভার সদস্য। কাশ্মীরের তিন তিনবারের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি।

টাইমস অব ইন্ডিয়া জানায়, ভারতের কেন্দ্রীয় সরকারের নির্দেশে জননিরাপত্তা আইনে (পিএসএ) প্রয়োগ করা হয় তাদের। এই কোনও বিচার প্রক্রিয়া ছাড়াই কাউকে ২ বছর পর্যন্ত আটকে রাখা যায়। কাশ্মীরে বিক্ষোভ দমনে এই আইনটি বিতর্কিত হয়ে উঠে।

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের প্রায় ছয় পেরিয়ে গেলেও এখনো বন্দী এই নেতারা। এখন পিএসএ প্রয়োগের ফলে তাদের আটকাবস্থা আরও বৃদ্ধি পাবে।

এদিকে ওমর এবং মেহবুবা মুফতি ছাড়াও ন্যাশনাল কনফারেন্স ও পিপলস ডেমোক্রেটিক পার্টির আরও দুই নেতার বিরুদ্ধে পিএসএ প্রয়োগ করা হয়। এর আগে কাশ্মীরি নেতা আলী মোহাম্মদ সাগর, প্রাক্তন বিধায়ক বশির ভির, পিডিপি নেতা সরতাজ মাদনিকেও গ্রেপ্তার দেখানো হয়েছিল এই আইনে। বুধবার তাদের মুক্তি দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত