কিংবদন্তি সংগীতশিল্পী কিশোর কুমার। চলচ্চিত্রেও দুর্দান্ত অভিনয় করতেন। এবার সফল এ ব্যক্তিত্বকে নিয়ে বায়োপিক নির্মাণ হবে। এটি নির্মাণের ইচ্ছা প্রকাশ করেছেন জনপ্রিয় নির্মাতা অনুরাগ বসু। আর নায়ক হিসেবে রাখতে চান রণবীর কাপুরকে। ভারতীয় গণমাধ্যমে এ পরিচালক জানান, কিশোর কুমারের বায়োপিক করব। আমি ও রণবীর কাজটির জন্য প্রতিজ্ঞাবদ্ধ। সবকিছুই নির্ভর করছে আমি এ কাজটির জন্য কবে সময় বের করে উঠতে পারব। তবে এ সিনেমার জন্য রণবীরই আমার প্রথম পছন্দ। অনুরাগের ‘বারফি’ ও ‘জাগগা জাসুস’ সিনেমা দুটিতে রণবীরকে দেখেছেন দর্শক। এ নায়ক-পরিচালক জুটি যদি এক হয়ে কাজটি করে দারুণ কিছু হবে প্রত্যাশা ভক্তদের। এখন ‘লুডো’ মুভি নিয়ে ব্যস্ত সময় পার করছেন অনুরাগ। অভিষেক বচ্চন, রাজকুমার রাও ও আদিত্য রায় কাপুরকে মুভিটিতে দেখা যাবে।
×
