বিশ্বকাপের আগে কন্ডিশন জয়ের প্রতিজ্ঞা সালমাদের

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ০১:১৫ এএম

সালমা খাতুনের বাংলাদেশ দল অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে কন্ডিশন জয়ের চেষ্টায় আছে। গোল্ড কোস্টে কন্ডিশনিং ক্যাম্প চলছে তাদের। সেখান থেকে সালমা জানিয়েছেন, প্রস্তুতি ম্যাচে ভালো করে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করতে চান চমৎকার একটা অবস্থায় থেকে।

‘অবশ্যই অস্ট্রেলিয়ার কন্ডিশন আমাদের জন্য কঠিন ও চ্যালেঞ্জিং হবে। তবে আশা করছি আমাদের সামনে যে প্রস্তুতি ম্যাচগুলো আছে সেগুলো ভালোভাবে খেলার।’ সালমা বলছিলেন, ‘সেটা করতে পারলে বিশ্বকাপের মূল ম্যাচগুলোও ভালো হবে ইনশাআল্লাহ।’

অস্ট্রেলিয়ায় এবারে বিশ্বকাপ শুরু হবে ২১ ফেব্রুয়ারি। বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ তারিখ। তার আগে ৫টি প্রস্তুতি ম্যাচ খেলবেন জাহানারা-রুমানারা। এর তিনটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায়। দুটি আইসিসির তত্ত্বাবধানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত