ঢাবির যাত্রী ছাউনিতে ৩ মাসের মানব ভ্রূণ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ০৭:১২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি যাত্রী ছাউনি থেকে তিন মাস বয়সী মানব ভ্রূণ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ওই যাত্রী ছাউনি থেকে ভ্রূণটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠন হয়। 

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হান্নান বলেন, রোকেয়া হলের সামনের যাত্রী ছাউনি থেকে একটি ভ্রূণ উদ্ধার করা হয়। 

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বরাত দিয়ে তিনি আরও জানান, ভ্রূণের বয়স ১২ সপ্তাহ বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, দুপুরের দিকে বিশ্ববিদ্যালয় এলাকার একটি যাত্রী ছাউনিতে ভ্রূণটি পড়ে থাকতে দেখে এক শিক্ষার্থী প্রক্টরিয়াল টিমকে ফোন দেয়। পরে প্রক্টরিয়াল টিম ভ্রূণটি উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। তবে ভ্রূণটি কে বা কারা ফেলে গেছে সেটি বলতে পারছি না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত