বাড্ডা ও কদমতলীতে চার কিশোরীকে দল বেঁধে ধর্ষণ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২৬ পিএম

রাজধানীর বাড্ডা ও কদমতলীতে পৃথক ঘটনায় ৪ কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে।

তাদের চারজনকেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম বলেন, রবিবার রাতে ১৩ বছর বয়সী দুই কিশোরী থানায় এসে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করে।

কিশোরী দুজন জানান, শনিবার রাতে তারা বাড্ডা ডিআইটি প্রজেক্ট এলাকায় ঘুরতে যায়। রাস্তা থেকে তিন যুবক কৌশলে তাদের নির্জন স্থানে নিয়ে দল বেঁধে ধর্ষণ করে।

ওসি আরও জানান, রাতেই মামলা নেওয়া হয় এবং সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য তিন যুবককে আটক করা হয়েছে। প্রকৃত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, রবিবার রাতে ওই দুই কিশোরী থানায় এসে অভিযোগ করে, শনিবার রাতে কদমতলী নোয়াখালী পট্টি এলাকায় তিন ৩ যুবক মিলে দুই তরুণীকে গণধর্ষণ করেছে। তাদের অভিযোগ এজহার আকারে নিয়ে সন্দেহভাজন হিসেবে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তারা হচ্ছে সোহেল, রানা ব্যাপারী ও আকতার আলী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত