বীরগঞ্জের কাশিমনগর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া আত্রাই নদী খননের পর সেই বালু চরের ফসলি জমিতে ফেলার প্রতিবাদে গত সোমবার মানববন্ধন করেন এলাকাবাসী। দৈনিক দেশ রূপান্তরে এ সংবাদ প্রকাশিত হলে গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়ামিন হোসেন সরেজমিন গিয়ে বালু চরের কৃষি জমিতে ফেলা বন্ধের নির্দেশ দেন।
স্থানীয় কৃষক ফজর আলী বলেন, ‘ইউএনও স্যারের কাছে আবেদন ছিলÑ ফসল ঘরে না তোলা পর্যন্ত আমাদের ফসলের ওপর নদী খননের বালু ফেলা যাতে না হয়। স্যার কথা শুনেছেন।’ ইউএনও বলেন, ‘এ নিয়ে সংবাদ প্রকাশ হলে সেটি নজরে আসে। সরেজমিন গিয়েও সত্যতা পাই। পরে ফসল ওঠার আগপর্যন্ত পাশের ফাঁকা জমিতে বালু ফেলতে নির্দেশ দিই।’
