সংসদে বিল পাস

হরতাল ও জরুরি পরিস্থিতিতে সেবা দেবে বিআরটিসি

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৩৬ এএম

হরতাল, প্রাকৃতিক দুর্যোগ কিংবা ইজতেমার মতো বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) বিশেষ সেবা দেওয়ার বিধান রেখে সংসদে বিল পাস হয়েছে। গতকাল মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন বিল-২০২০ সংসদে পাসের প্রস্তাব করেন। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ১৯৬১ সালের বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন অধ্যাদেশ বাতিল করে প্রণীত নতুন এই আইনে বলা হয়েছে হরতাল, পরিবহন ধর্মঘট, জরুরি অবস্থা, প্রাকৃতিক দুর্যোগ, বিশ্ব ইজতেমা, মুক্তিযোদ্ধা সমাবেশ এবং অনুরূপ কোনো ‘বিশেষ’ পরিস্থিতিতে বিশেষ সড়ক পরিবহন সেবা দেবে বিআরটিসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত