বিশ্বজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে বরণ করে নিয়েছেন বাংলাদেশ পুলিশ ফুটবল টিমের ম্যানেজার ও পুলিশ স্টাফ কলেজের রেক্টর, অতিরিক্ত আইজিপি শেখ মারুফ হাসান। বুধবার বিকেল পৌনে ৫টায় এমিরেটসের একটি ফ্লাইটে দেশে ফেরেন আকবর আলীর দল।
এরপর তাদের ফুল দিয়ে বরণ করেন অতিরিক্ত আইজিপি মারুফ হাসান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে বিমানবন্দরেই যুবাদের দেওয়া হবে সংবর্ধনা। যুবাদের বরণ করে নিতে বিমানবন্দরে রয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সহ বিসিবির অন্যান্য কর্মকর্তারা।
রবিবার দক্ষিণ আফ্রিকার পটেফস্ট্রুমে যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জয় করে বাংলাদেশ।
মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার সময় রাত ১০টায় দেশে ফেরার বিমান ধরে বিশ্বজয়ী যুবারা। জোহানেসবার্গ থেকে দুবাই হয়ে ঢাকায় পৌঁছে আকবররা।
