দুমকিতে খাদ্যমন্ত্রী

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৪ পিএম

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কৃষকের উৎপাদিত ধান-চালসহ কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। কোনোক্রমেই কৃষকরা যাতে হয়রানির শিকার না হয়, সেদিকে খেয়াল রেখেই প্রধানমন্ত্রী দেশরতœ হাসিনার নেতৃত্বে সরকার নিরলসভাবে কাজ করছে।

গতকাল বুধবার সকালে পটুয়াখালীর দুমকিতে নবনির্মিত খাদ্যগুদামের উদ্বোধনী নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ ড. নাজমানারা খানম, বরিশাল বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. ফারুক হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. এবিএম সফিকুল ইসলাম, দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর কুমার বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত