কক্সবাজারের উখিয়ার পাঁচটি রোহিঙ্গা ক্যাম্পের লার্নিং সেন্টার পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি কুতুপালং ক্যাম্প-১৮ পরিদর্শন করেন। এ সময় রোহিঙ্গা শিশুরা লার্নিং সেন্টারে আসার জন্য ইউনিফর্ম দেওয়ার অনুরোধ করে।
প্রতিমন্ত্রী বেশ কয়েকজন রোহিঙ্গার সঙ্গে কথা বলেন। বেলা সাড়ে ১১টার দিকে তিনি উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ও পরিদর্শন করেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে হলে প্রাথমিক শিক্ষকদের আন্তরিকভাবে কাজ করতে হবে।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রতন কান্তি পণ্ডিত, কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আমিনুল এহেসান খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহাদত হোসেন আকন্দ, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ এবং ইউনিসেফ, দাতা সংস্থা, বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা।
