স্বাস্থ্যক্ষেত্রে সাফল্যের শুরু বঙ্গবন্ধুর হাত ধরে: কৃষিমন্ত্রী

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১২:০২ এএম

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশে স্বাধীনতা-উত্তর স্বাস্থ্যক্ষেত্রে সাফল্যের শুরু বঙ্গবন্ধুর হাত ধরে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে ‘জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান’ প্রতিষ্ঠা করেন। ’৭৫ সালের ২৩ এপ্রিল ‘বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ’ গঠনের আদেশে স্বাক্ষর করেন তিনি।

শনিবার মন্ত্রী ৫০ শয্যাবিশিষ্ট ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আন্তঃবিভাগ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

সিভিল সার্জন ডা. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হিরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সিদ্দিকা, পৌর মেয়র খন্দকার মনজুরুল আলম মঞ্জু প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত