দূষিত বাতাসের শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩০ পিএম

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় রবিবার সকালে দ্বিতীয় অবস্থানে ছিল রাজধানী ঢাকা।

সকাল ৮টা ১৯ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ছিল ২৬৩, যার অর্থ হচ্ছে এ শহরের বাতাসের মান ‘অত্যন্ত অস্বাস্থ্যকর।’

মঙ্গোলিয়ার উলানবাটর ও ভারতের কলকাতা যথাক্রমে ৩৫৯ ও ২২৩ একিউআই স্কোর নিয়ে প্রথম ও তৃতীয় স্থানে রয়েছে।

একিউআই মান ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্য সতর্কতাসহ তা জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।

একিউআই সূচকে ৫০ এর নিচে স্কোর থাকার অর্থ হলো বাতাসের মান ভালো। সূচকে ৫১ থেকে ১০০ স্কোরের মধ্যে থাকলে বাতাসের মান গ্রহণযোগ্য বলে ধরে নেয়া হয়। একিউআই স্কোর ৩০১ থেকে ৫০০ বা তারও বেশি হলে বাতাসের মান ঝুঁকিপূর্ণ মনে করা হয়। এ অবস্থায় নগরবাসী স্বাস্থ্য সতর্কতাসহ জরুরি অবস্থার মুখোমুখি হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত