মা আনন্দ শীলার বায়োপিকে অভিনয় করতে আগ্রহের কথা প্রকাশ করেছেন আলিয়া ভাট।
‘ওশো’ নামে খ্যাত ভারতীয় আধ্যাত্মিক গুরু ভগবান রজনীশের বিশেষ ভক্ত ও সহযোগী মা আনন্দ শীলা।
টাইমস অব ইন্ডিয়া জানায়, সম্প্রতি মা আনন্দ শীলার বায়োপিক নিয়ে সংবাদ শিরোনামে চলে আসেন প্রিয়াঙ্কা চোপড়া। ছবিটি প্রযোজনাও করবেন তিনি। এতে অসন্তুষ্ট হন মা আনন্দ শীলা। এর জন্য প্রিয়াঙ্কাকে পাঠানো হয় আইনি নোটিশও।
আনন্দ শীলার মতে, প্রিয়াঙ্কা নন, তার ভূমিকায় অভিনয়ের জন্য সেরা পছন্দ আলিয়া।
এদিকে সদ্য সমাপ্ত আমাজন ফিল্মফেয়ার পুরস্কার ২০২০-তে এই বিষয়ে আলিয়া ভাটকে প্রশ্ন করা হয়।
বলিউড নায়িকা বলেন, ‘যদি মা আনন্দ শীলা মনে করেন তাকে পর্দায় আমি যথাযথভাবে ফুটিয়ে তুলতে পারব, তাহলে তার কাছে আমি কৃতজ্ঞ। যদি সত্যিই কোনোদিন এমন ছবি হয়, তাহলে সেখানে অভিনয় করা আমার কাছে সৌভাগ্যের হবে।’
আলিয়াকে সামনে দেখা যাবে সাদাক টু, ব্রহ্মাস্ত্র, আরআরআর, তাখত সিনেমায়।
