পাচারকারী চক্রের ৩ সদস্য আটক ৩ রোহিঙ্গা উদ্ধার

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৩ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ধরকড়া বাজার এবং চিওড়া এলাকায় অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব। এ সময় তিন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এসব তথ্য জানান।

আটকরা হলেন উপজেলার কাপড়চতলী গ্রামের আবদুর রহিম রুবেল (২৫), নূরুল হক (২৯) ও ডিমাতলী গ্রামের ফয়সাল আহাম্মেদ রনি (৩২)। উদ্ধার রোহিঙ্গারা হলেন বালুখালী পানবাজার রোহিঙ্গা ক্যাম্প-১৮-এর তরুণী, ট্যাংখালির রোহিঙ্গা ক্যাম্প-১৯-এর জাহেদ হোসেন (২৫) ও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সি/ ৩-এর মো. রফিক (৩৭) ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত